বাংলাটেক্সট

সাধারণ জিজ্ঞাসা

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

বাংলাটেক্সটের বর্তমান সংস্করণ সম্পূর্ণ নতুনভাবে নির্মিত। ব্যবহার সম্পর্কে প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হলো। এখানে উত্তর না পেলে যোগাযোগ পাতায় আপনার প্রশ্ন পাঠাতে পারেন।

কীভাবে বাংলা লিখব?

টাইপিং পাতার ইনপুট বক্সে ইংরেজি হরফে উচ্চারণ অনুযায়ী লিখুন — যেমন ami banglay likhi লিখলে "আমি বাংলায় লিখি" পাওয়া যাবে। টাইপ করার সঙ্গে সঙ্গে ইনপুট বক্সের নিচে শব্দ-সাজেশন দেখা যাবে; পছন্দের শব্দে ক্লিক করলে বা স্পেস চাপলে শব্দটি এডিটরে যুক্ত হবে। লেখা শেষে ⎘ কপি বোতাম চেপে যেকোনো স্থানে ব্যবহার করুন।

কোন কোন কীবোর্ড লেআউট ব্যবহার করা যায়?

চারটি লেআউট রয়েছে — BanglaText (নিজস্ব ফোনেটিক, ডিফল্ট), Avro Phonetic, UniJoyProbhat। এডিটরের উপরের বোতাম থেকে যেকোনো সময় লেআউট পরিবর্তন করা যায়। ডান পাশের কীবোর্ড প্রিভিউতে কোন কী চাপলে কোন বর্ণ আসবে তা দেখা যায়; ⇧ Shift ও ⇪ Caps বোতামে ভিন্ন লেয়ারও দেখা যায়।

কীভাবে শুদ্ধ বানানে বাংলা লিখব?

বাংলাটেক্সট বৃহৎ বাংলা কর্পাসের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে শুদ্ধ বানানের শব্দ সাজেস্ট করে। উচ্চারণ অনুযায়ী লিখলেই মিলতে থাকা শব্দগুলো সাজেশন বারে দেখা যায় — সেখান থেকে সঠিক বানানের শব্দটি নির্বাচন করুন। এছাড়া "রিয়েল-টাইম কারেক্ট" চালু থাকলে স্পেস বা যতিচিহ্ন চাপার সময় সেরা সাজেশনটি স্বয়ংক্রিয়ভাবে বসে যায়।

⚡ অটোকারেক্ট বোতামটি কী কাজ করে?

⚡ অটোকারেক্ট বোতামে ক্লিক করলে এডিটরের সম্পূর্ণ লেখা একসঙ্গে বিশ্লেষণ করে বানান সংশোধন করা হয়। এই সংশোধন কেবল অভিধান নয়, বাক্যের প্রসঙ্গও (আগের ও পরের শব্দ) বিবেচনা করে — ফলে একই উচ্চারণের একাধিক শব্দ থেকে প্রসঙ্গ অনুযায়ী সঠিক শব্দটি নির্বাচিত হয়।

রিয়েল-টাইম কারেক্ট কী? বন্ধ করব কীভাবে?

রিয়েল-টাইম কারেক্ট চালু থাকলে স্পেস বা যতিচিহ্ন চাপার মুহূর্তে সেরা সাজেশনটি স্বয়ংক্রিয়ভাবে লেখায় বসে যায় — আলাদা করে সাজেশনে ক্লিক করতে হয় না। এটি বন্ধ করতে এডিটরের উপরের "রিয়েল-টাইম কারেক্ট" চেকবক্সটি আনচেক করুন; তখন আপনি যা লিখবেন হুবহু তা-ই থাকবে।

সাজেশন আসছে না, "Connecting…" দেখাচ্ছে — কী করব?

শব্দ-সাজেশন ও অটোকারেক্ট সার্ভারের সঙ্গে লাইভ সংযোগের (WebSocket) মাধ্যমে কাজ করে। পাতার উপরে ডান দিকের সংযোগ-নির্দেশকটি সবুজ থাকলে সংযোগ সচল আছে। "Connecting…" বা লাল দেখালে ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে পাতাটি রিফ্রেশ করুন। সংযোগ ছাড়াও টাইপিং চলবে, তবে সাজেশন ও সংশোধন পাওয়া যাবে না।

ইংরেজি শব্দ বা সংক্ষিপ্ত রূপ (যেমন computer, CUET) লিখলে কী হবে?

প্রচলিত ইংরেজি শব্দ স্বয়ংক্রিয়ভাবে বাংলা রূপে সাজেস্ট হয় — যেমন computer লিখলে "কম্পিউটার"। আর সম্পূর্ণ বড় হাতের অক্ষরে লেখা সংক্ষিপ্ত রূপ বাংলা উচ্চারণে রূপান্তরিত হয় — যেমন CUET লিখলে "সিইউইটি"।

লেখা ফেসবুক, ইমেইল বা অন্য কোথাও ব্যবহার করব কীভাবে?

লেখা শেষে এডিটরের ⎘ কপি বোতামে ক্লিক করলে সম্পূর্ণ লেখা কপি হয়ে যাবে; এরপর ফেসবুক, এক্স, ইমেইল, মেসেঞ্জারসহ যেকোনো স্থানে পেস্ট করুন। এছাড়া 🔍 গুগল বোতামে ক্লিক করে লেখা দিয়ে সরাসরি গুগলে অনুসন্ধান এবং 🎨 ছবি বোতামে লেখাটিকে সরাসরি টেক্সট-টু-ইমেজ টুলে পাঠানো যায়।

বিজয়/SutonnyMJ-তে লেখা পুরোনো ডকুমেন্ট ইউনিকোডে আনব কীভাবে?

ইউনিকোড-টু-বিজয় পাতায় একটি দ্বিমুখী কনভার্টার রয়েছে। MS Word-এ SutonnyMJ ফন্টে লেখা (বিজয় এনকোডিং) টেক্সট পেস্ট করে ইউনিকোডে, আবার ইউনিকোড বাংলা টেক্সট বিজয়ে রূপান্তর করা যায় — ফলে ওয়েবসাইট ও পুরোনো ডকুমেন্টের মধ্যে লেখা আদান-প্রদান সহজ হয়।

বাংলা তারিখ জানব বা রূপান্তর করব কীভাবে?

তারিখ পাতায় গ্রেগরিয়ান থেকে বাংলা এবং বাংলা থেকে গ্রেগরিয়ান তারিখ রূপান্তর করা যায়; আজকের বাংলা তারিখও সেখানে দেখা যায়। রূপান্তরে বাংলাদেশ সরকার অনুমোদিত বঙ্গাব্দ ক্যালেন্ডার অনুসরণ করা হয় — ২০১৯ সালের সংশোধিত বিধিসহ।

বাংলা লেখাকে ছবিতে রূপান্তর করব কীভাবে?

টেক্সট-টু-ইমেজ পাতায় আপনার বাংলা লেখা দিয়ে পছন্দমতো ফন্ট, রং, আকার ও পটভূমি নির্বাচন করে ছবি তৈরি ও PNG হিসেবে ডাউনলোড করা যায়। যেসব স্থানে বাংলা ফন্ট ঠিকমতো দেখা যায় না, সেখানে ছবি হিসেবে বাংলা লেখা শেয়ার করতে এটি বিশেষ উপযোগী।

মোবাইলে বাংলাটেক্সট ব্যবহার করা যাবে কি?

হ্যাঁ। ওয়েবসাইটটি সম্পূর্ণ রেসপনসিভ — মোবাইল, ট্যাবলেট ও কম্পিউটার সব ডিভাইসেই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। মোবাইলে টাইপিং পাতায় ☰ বোতামে চাপ দিলে কীবোর্ড লেআউট, থিম, অন্যান্য টুলসহ সব অপশন পাওয়া যায়।

ডার্ক মোড চালু করব কীভাবে?

পাতার উপরে ডান দিকের ◐ বোতামে ক্লিক করে ডার্ক ও লাইট থিমের মধ্যে পরিবর্তন করা যায়। প্রথমবার ওয়েবসাইটটি আপনার ডিভাইসের সিস্টেম-পছন্দ অনুসরণ করে; একবার থিম নির্বাচন করলে তা পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষিত থাকে।

বাংলাটেক্সট ব্যবহারে কোনো খরচ বা নিবন্ধন লাগে কি?

না। বাংলাটেক্সটের সব টুল সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারযোগ্য এবং কোনো নিবন্ধন বা লগইনের প্রয়োজন নেই।